আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
দেশি কোর্সের মূল উদ্দেশ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে সাধারণ থিওরির বৃত্ত থেকে বের করে এনে রিয়েল-লাইফ প্রজেক্ট ভিত্তিক অনুশীলনের মাধ্যমে একজন আন্তর্জাতিক মানের আইটি প্রফেশনাল হিসেবে প্রস্তুত করা।
আমাদের মূল মিশন
দক্ষতা অর্জন কেবল কোনো ভিডিও দেখা নয়, বরং নিজে থেকে প্রজেক্ট তৈরি করে মেন্টরের সরাসরি ফিডব্যাক নেওয়ার মাধ্যমে নিজেকে ঝালিয়ে নেওয়া। আগামী ৩ বছরের মধ্যে বাংলাদেশে ৫,০০০ দক্ষ ডিজাইনার ও ডেভেলপার তৈরি করে তাদের গ্লোবাল জব মার্কেটের যোগ্য করে তোলা আমাদের প্রধান লক্ষ্য।
কেন আমাদের উদ্দেশ্য সাধারণ কোর্সের চেয়ে ভিন্ন
আমাদের উদ্দেশ্য শুধু আপনাদের একটি রেকর্ডেড ক্লাস কোর্স সেল করা নয়, বরং ২৪/৭ টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট ও সরাসরি মেন্টরশিপ ফিডব্যাকের মাধ্যমে একটি শক্তিশালী লার্নিং ইকোসিস্টেম গড়ে তোলা।